Skip to main content

ক্রেডিট ইউনিয়ন ও ব্যাংকের মধ্যে পার্থক্য

dhanjuri credit

Dhanjuri Credit is the best for investment



ক্রেডিট ইউনিয়ন ও ব্যাংক দু’টিই অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠান। তবুও দু’টি প্রতিষ্ঠানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিন্মের তুলনামূলক আলোচনা থেকে ক্রেডিট ইউনিয়ন ও ব্যাংকের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যাবে।
  • ক্রেডিট ইউনিয়ন জনগণ বা সদস্যদের প্রতিষ্ঠান। সদস্যগণই তার মালিক। এখানে কেবল একটি পক্ষ। পক্ষান্তরে ব্যাংক একটি সরকারী/বেসরকারী বা কতিপয় লোক দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান।শেয়ার ক্রেতাগণই ইহার মালিক। তাদের একাউন্ট থাকতেও পারে আবার নাও পারে। যারা শেয়ার ক্রয় করে না তারা মালিক নয়। এখানে দুটি পক্ষ - মালিক ও একাউন্টধারী।
  • ১৮ বছরের উর্ধ্বে  ধনী, গরীব সকলেই শেয়ার ক্রয় করে মালিক ও একাউন্টধারী হতে পারে। পক্ষান্তরে ১৮ বছরের উর্ধ্বে কেবল অবস্থাপন্নরাই শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিক হতে পারে। অবস্থাপন্নরাই একাউন্ট খুলতে পারে।
  • সল্প সঞ্চয়ের প্রচুর সুযোগ এবং ব্যাংকে স্বল্প সঞ্চয়ের কোন সুযোগ নেই।
  • সদস্য-মালিকগণ নিজেরাই উপবিধি প্রস্তুত করে; ব্যাংকে মালিক বা সরকার কর্তৃক উপবিধি প্রস্তুত করা হয়।
  • বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যের নিকট হিসাব দেয়া হয়। ব্যাংকে সাধারণ সভার হিসাব কেবল মাত্র মালিকরাই পায়। একাউন্টধারীরা পায় না।
  • ইহার লভ্যাংশ সকল সদস্যই সমান হারে পেয়ে থাকে কিন্তু ব্যাংকের লভ্যাংশ শুধু মালিকেরা পায়। একাউন্টধারীরা কেবল জমার উপর সুদ পায়।
  • সদস্যরা রিবেট পায়; ব্যাংকে রিবেটের কোন ব্যবস্থা নেই।
  • ইহা সহজ, সরল পদ্ধতিতে এবং স্বল্প সুদে সদস্যদের ঋণ দেয়; ব্যাংক ঋণ দেয়ার পদ্ধতি বড় জটিল। মালিক, একাউন্টধারী এবং তৃতীয় পক্ষও জামিন রেখে ঋণ পেতে পারে।
  • সদস্যগণ পরস্পরের জামিনে ঋণ পায়: মূল্যবান কাগজপত্র বা অলংকার জামিন রেখে ঋণ পাওয়া যায়।
  • ইহা একটি সেবা মূলক প্রতিষ্ঠান। লাভ নয়, সদস্যদের সঞ্চয়কৃত মূলধন দিয়ে সদস্যদের সেবা দেয়াই ইহার লক্ষ্য। ব্যাংক একটি লাভজনক প্রতিষ্ঠান। অর্থ বিনিয়োগ করে লাভ করাই ইহার লক্ষ্য, সদস্য ও একাউন্টধারীদের সেবা করা নয়।
  • এক সদস্য এক ভোট। ভোটের মাধ্যম সদস্যগণ পরিচালক মন্ডলী গঠণ করে। কিন্তু ব্যাংকে যত শেয়ার তত ভোট। কেবল মালিকেরাই পরিচালক মন্ডলীর সদস্য হবার যোগ্য। একাউন্টধারীরা পরিচালক মন্ডলীর সদস্য হতে পারে না।
  • নেতৃত্ব বিকাশের সুযোগ আছে। যে কোন সদস্য নির্বাচিত হয়ে নেতৃত্ব দিতে পারে। ব্যাংকে নেতৃত্ব বিকাশের তেমন সুযোগ নেই। কেবল যোগ্য মালিক সদস্যই নেতৃত্ব দিতে পারে, কোন একাউন্টধারী নয়।
  • ইহাতে ধারাবাহিক শিক্ষার ব্যবস্থা আছে। ব্যাংকে ধারাবাহিক শিক্ষার কোন সুযোগ নেই।
  • এখানে কোন মালিক কর্মচারী সম্পর্ক নেই। কারণ সকলেই মালিক। সম্পর্ক বন্ধুসুলভ। ব্যাংকে মালিক-কর্মচারী সম্পর্ক বিরাজ করে। মালিক ও একাউন্টধারীদের মধ্যে কোন সম্পর্ক নেই। চাক্ষুষ দেখা সাক্ষাৎও হয় না।
  • কর্মচারীগণও ইহার মালিক। সুতরাং তারা ক্রেডিট ইউনিয়নের উন্নতির জন্য কঠোর শ্রম করে। ব্যাংকে কর্মচারীগণ মালিক নন, তারা বেতনভোগী। ইহার উন্নতি ও অবনতিতে তাদের কিছু আসে যায় না।
  • একটি নির্দিষ্ট এলাকার লোকেরাই কেবল ইহার সদস্য হতে পারে। সুতরাং তারা সকলেই পরস্পরের সহিত অত্যন্ত পরিচিত। ব্যাংকে দেশজোড়া লোকেরা ইহার শেয়ার ক্রয় করে, মালিক হতে পারে, একাউন্ট খুলতে পারে। তারা পরস্পরের সহিত খুব বেশী পরিচিত নয় বা আদৌ পরিচিত নয়।
  • ইহা সমবায় আইনের আওতায় রেজিষ্ট্রিকৃত হয়। ব্যাংক কোম্পানী আইনে রেজিষ্ট্রিকৃত হয়।
  • ক্রেডিট ইউনিয়ন সকলের বন্ধু, বিশেষভাবে দরিদ্র লোকের। ব্যাংক কেবল ধণীদের বন্ধু।
dhanjuri crdit
Dhanjuri Credit is the trusted organization



Comments

Popular posts from this blog

ধানজুড়ি মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:

Dhanjuri Credit is the best trusted organisation to invest your everything ধানজুড়ি মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: হলো, ধর্মপল্লিতে অবস্থিত বিভিন্ন গ্রামগুলোর ঐক্য সাধনের একটি কাঠামো। অন্যায় শোষণ যা মানুষকে দাসত্বের পর্যায়ে নিয়ে যায় তা থেকে মানুষকে রক্ষা করার জন্য উপায় হিসেবে এ কর্মসূচী প্রণীত। যদি ইহা করা না হয়, তবে যে কোন ধরনের মানবিক মর্যাদার অবনতি ঘটবে এবং জনগন শ্রেনী বৈষ্যমের মধ্যে পতিত হয়। চাষাবাদ এবং তার বিজ্ঞান সম্মত উৎপাদনের জন্য একটি মূলধন তহবিল গড়ে তোলা, যা জনগনের একতাবদ্ধ শক্তির ভিত্তিতে গঠিত এবং নির্ভরশীলতা কমানো। ভূমির পরিমান সীমিত এবং আদিবাসিদের জন্য ইহা কোন না কোন ভাবে নিরাপদ ও সংরক্ষিত। বাঙ্গালী সমাজের বৃহত্তর গন্ডির মধ্যে তাদের প্রবেশের সময় এসে গেছে। আদিবাসিদের অস্তিত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির প্রয়োজন যেন তারা একটি স্বকীয় সামাজিক দল হিসাবে জীবন যাপন করতে পারে। নতুবা বৃহত্তর এবং শক্তিশালী সংস্কৃতির কাছে তারা তাদের পরিচিতি হারাবে এবং মানবিক মর্যাদায় বসবাস করতে পারবে না। লক্ষ্য: সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন উদ্দেশ্য: সমিতি গঠণ উন্নয়নের ...