![]() |
Dhanjuri Credit is the best trusted organisation to invest your everything |
ধানজুড়ি মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: হলো, ধর্মপল্লিতে অবস্থিত বিভিন্ন গ্রামগুলোর ঐক্য সাধনের একটি কাঠামো।
- অন্যায় শোষণ যা মানুষকে দাসত্বের পর্যায়ে নিয়ে যায় তা থেকে মানুষকে রক্ষা করার জন্য উপায় হিসেবে এ কর্মসূচী প্রণীত। যদি ইহা করা না হয়, তবে যে কোন ধরনের মানবিক মর্যাদার অবনতি ঘটবে এবং জনগন শ্রেনী বৈষ্যমের মধ্যে পতিত হয়।
- চাষাবাদ এবং তার বিজ্ঞান সম্মত উৎপাদনের জন্য একটি মূলধন তহবিল গড়ে তোলা, যা জনগনের একতাবদ্ধ শক্তির ভিত্তিতে গঠিত এবং নির্ভরশীলতা কমানো।
- ভূমির পরিমান সীমিত এবং আদিবাসিদের জন্য ইহা কোন না কোন ভাবে নিরাপদ ও সংরক্ষিত। বাঙ্গালী সমাজের বৃহত্তর গন্ডির মধ্যে তাদের প্রবেশের সময় এসে গেছে। আদিবাসিদের অস্তিত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির প্রয়োজন যেন তারা একটি স্বকীয় সামাজিক দল হিসাবে জীবন যাপন করতে পারে। নতুবা বৃহত্তর এবং শক্তিশালী সংস্কৃতির কাছে তারা তাদের পরিচিতি হারাবে এবং মানবিক মর্যাদায় বসবাস করতে পারবে না।
লক্ষ্য:
সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন
উদ্দেশ্য:
- সমিতি গঠণ উন্নয়নের জন্য অনুপ্রেরনা দান করা।
- সঞ্চয়ের মাধ্যমে মূলধন সৃষ্টি করা।
- ঋণ মাহজনের হাত থেকে সদস্যদের মুক্ত করা।
- সামাজিক নেতৃত্ব গঠনে প্রশিক্ষন দান করা।
- কৃষি, শিল্প ও ব্যবসা উদ্দেশে ঋণদান করা।
- সামাজিক ন্যয্যতা ও সমঝোতা স্থাপন করা।
মৌলিকতা:
- কেন্দ্রিকরণ:
- বিচ্ছিন্নতা নয় বরং একটি গ্রাম স্বশাসিত এবং গ্রামবাসীদের দ্বারাই পরিচালিত ও নিয়ন্ত্রিত।
- প্রতিটি গ্রামে একটি আদর্শ ঋণদান সমিতি গড়ে উঠবে।
- মূল প্রেরনাদায়ী শক্তি হলো- তারা পরস্পরকে জানে ও চিনে এবং নিজ স্বার্থের জন্য ঋণ পরিশোধ করবে।
- ঐ স্বশাসিত গ্রামগুলো এক বৃহৎ সংগঠণে সংঘবদ্ধ হবে, যেমন: ধানজুড়ি মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: গঠণ করবে। যৌথভাবে বৃহদাকারে কাজ করতে পারবে।
ঐতিহ্যগত প্রথা ও আধুনিকের মধ্যে যেগসূত্র স্থাপন:
ঐতিহ্যগত প্রথা:
- আদিবাসি সমাজ একটি সমতাভিত্তিক সমাজ যেখানে একজন দলপতি বা নেতা দ্বারা শাসিত হয়। তিনি প্রধানতঃ একজন মূখপাত্র; ইহার প্রধান মালিক নন। অর্থসম্পদ ও জমি-জমা যত্ন ও রক্ষা করার মত মূলধন হিসাবে বিবেচিত হয় না; বরং জীবণের প্রয়োজণীয় দ্রব্যাদি ক্রয় এবং আনন্দের উপায় হিসাবে বিবেচিত হয়।
- আদিবাসি সমাজে গভীর সংহতি রয়েছে; বৃহত্তর বাঙ্গালী সমাজের ক্রমবর্ধমান চাপ ও মেলামেশাই আদিবাসি সমাজে নিবিড় সংহতি গঠনে আংশিক সহায়তা করছে। তারা মাত্র উন্নয়ন মূলক আলোচনার উদ্দেশেই এক সঙ্গে বসে না, কিন্তু শুধুমাত্র বৈঠকের জন্যও বসে।
আধুনিক:
- ঋণদান ধারনা, গ্রাম্য লোকদের দ্বারাই স্থানীয়ভাবে শুরু এবং পরিচালিত। পূর্বে ঋণদান মহাজন ও দোকানদারের হাতেই শোষণমূলক এবং অতি উচ্চ সুদ হার ছিল, যা লোকদেরকে জমি-জমা থেকে বিচ্ছিন্ন করে দারিদ্রতার পথে ঠেলে দিয়েছিল।
- ঋণদান সমিতি গঠণ ও পরিচালনার জন্য শিক্ষা ও শৃঙ্খলা প্রয়োজন। প্রতিমাসে নির্দিষ্ট তারিখে গ্রামে বৈঠক, হাজিরা নেয়া, আলোচিত বিষয়াবলী লিপিবদ্ধ করা, ঋণের বিষয় আলোচনা করা এবং প্রতি মাসে ধর্মপল্লী পর্যায়ে ঋণদান সমিতির বৈঠকে একজন প্রতিনিধি যেগদান করা।
- ধর্মপল্লীর পালপুরোহিত একজন আধ্যাত্মিক ব্যক্তি, যিনি সদস্যদেরকে ধর্মীয় চেতনায় উদ্ধুদ্ধ করতে পারেন।
![]() |
| Dhanjuri Mission (Dhanjuri Credit). |
.png)

Comments
Post a Comment